বিজ্ঞান

পিঁপড়ারা বেশ বুদ্ধিমান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছোট প্রাণীদের মধ্যে পিঁপড়ারা বেশ বুদ্ধিমান

পিঁপড়া – খুব ছোট একটা প্রাণী হলেও এর জীবন, কাজ আর সমাজব্যবস্থা এক কথায় চমকপ্রদ। খালি চোখে শুধু দেখি ওরা সারিবদ্ধ হয়ে চলে, খাবার খুঁজে বেড়ায়। কিন্তু এই ছোট প্রাণীগুলোর জীবনযাপন, বুদ্ধিমত্তা আর যোগাযোগের দক্ষতা বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দিয়েছে।

পিঁপড়াকে বলা হয় মানুষের থেকেও বেশি সামাজিক প্রাণী। কারণ ওরা দলবদ্ধভাবে থাকে, একসঙ্গে কাজ করে আর পরিশ্রম করতে একটুও পিছপা হয় না। প্রতিটি পিঁপড়ার কলোনিতে থাকে একটিমাত্র রানি পিঁপড়া। সেই রানিকে ঘিরেই গোটা কলোনি চলে।

শ্রমিক পিঁপড়া—খাবার আনে, বাসা বানায় আর বাচ্চাদের দেখাশোনা করে।

সৈনিক পিঁপড়া—কলোনিকে রক্ষা করে শত্রুদের আক্রমণ থেকে।

সবাই মিলে ভাগাভাগি করে কাজ করে বলেই তাদের সমাজ এত সুসংগঠিত।

পিঁপড়া একে-অপরের সঙ্গে কথা বলে, তবে মুখে নয়—ঘ্রাণ বা গন্ধ দিয়ে। তারা এক ধরনের রাসায়নিক পদার্থ ছাড়ে, যার নাম ফেরোমন। এই ফেরোমনের মাধ্যমে তারা জানিয়ে দেয় কোথায় খাবার আছে, কোন পথে যেতে হবে, কিংবা কোনো বিপদ আসছে কি না। আশ্চর্যের বিষয় হলো, এই গন্ধের সংকেত এতটাই পরিষ্কার হয় যে অন্য পিঁপড়ারা ঠিক বুঝে ফেলে কী করতে হবে।

খাবার খুঁজতে গিয়ে যদি কোনো বাধা পায়, পিঁপড়ারা একসঙ্গে পথ বদলে নতুন রাস্তা বের করে ফেলে। একবার কোনো জায়গায় খাবার পেলে তারা সেই রাস্তা মনে রাখে এবং পরেও সেই পথেই ফিরে আসে।

বিজ্ঞানীরা বলছেন, পিঁপড়ার মস্তিষ্ক ছোট হলেও ওদের মধ্যে স্মরণশক্তি ও শেখার ক্ষমতা খুব ভালো। কারণ ওদের নিউরনের সংযোগ অনেক কার্যকর।

পৃথিবীর প্রায় সব জায়গায় পিঁপড়ার দেখা মেলে। মরুভূমির গরম, বরফের ঠান্ডা, বনজঙ্গল—সব জায়গায় ওরা টিকে থাকতে পারে।

এতটা মানিয়ে নেওয়ার ক্ষমতা আর কোথায় আছে? এই অভিযোজনক্ষমতাই প্রমাণ করে, ছোট হলেও পিঁপড়া কতটা চালাক ও দক্ষ।

পিঁপড়া আমাদের চোখে খুব সাধারণ এক প্রাণী। কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায়, ওরা কতটা পরিশ্রমী, সংগঠিত আর বুদ্ধিমান। আমাদের কাছেও শেখার আছে অনেক কিছু—একসঙ্গে কাজ করার মানসিকতা, দায়িত্ব ভাগ করে নেওয়া আর লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় এই ক্ষুদে প্রাণীগুলো।

সূত্র: হাউ ইটস ওয়ার্কস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে ফিরলেন স্পিকার, বললেন ‘আমিও শুনেছি’

বিমানবন্দরে সাংবাদিকরা হাজির হলে তাদের প্রশ্নের জবাবে স্পিকার বলেছেন, মেডিকেল চেকআপ শেষ হয়ে যাওয়ার কারণে এবং ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে এসেছেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনিও অন্য সবার মতো শুনেছেন, কিছু জানেন না।

৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর সর্বনিম্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বাংলাদেশের কয়েকটি প্রধান প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশের ওপর আরোপ করা হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

৬ ঘণ্টা আগে

খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ

অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে