প্রাণীজগৎ

ডলফিন কতটা বুদ্ধিমান?

ডেস্ক, রাজনীতি ডটকম
ডলফিন কে বেশ বুদ্ধিমান হিসেবেই মনে করেন বিজ্ঞানীরা

ডলফিন—নরম পিঠ, হাসিমুখ, আর বন্ধুত্বপূর্ণ আচরণে মানুষের প্রিয় এক সামুদ্রিক প্রাণী। কিন্তু শুধু মিষ্টি চেহারা নয়, ডলফিনের মস্তিষ্ক আর বুদ্ধিমত্তা আজ বিজ্ঞানীদেরও বিস্মিত করছে। গবেষকরা বলছেন, ডলফিন শুধু খেলা করে না, জটিল চিন্তা করতে পারে, আবেগ বুঝতে পারে, এমনকি নিজস্ব ভাষায় যোগাযোগও করে!

ডলফিনের মস্তিষ্ক আকারে অনেক বড়—দেহের তুলনায় প্রায় দ্বিগুণ। ডলফিনের সেরেব্রাল করটেক্স (মস্তিষ্কের বহিরাবরণ) অনেক বেশি ভাঁজযুক্ত, যা জাইরিফায়েড নামে পরিচিত। এই জটিল গঠন ডলফিনকে জটিল সমস্যা সমাধান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট লরি মারিনো (Lori Marino) ২০০১ সালে এক গবেষণায় দেখান, ডলফিনের মস্তিষ্কে অনেক বেশি নিউরন থাকে, বিশেষত সেই স্পিন্ডল নিউরন, যা আবেগ, সামাজিকতা ও বিচারক্ষমতার সঙ্গে জড়িত।

ডলফিনদের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে তারা নিজেদের নির্দিষ্ট ‘শিস’ দিয়ে অন্যদের ডাকে। এই শিস একেকটা ডলফিনের ‘নাম’ হিসেবে কাজ করে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষক ভিন্সেন্ট জনস (Vincent Janik) ২০১৩ সালে গবেষণায় দেখিয়েছেন, ডলফিনরা একে অপরকে ‘ডাকে’ নির্দিষ্ট স্বতন্ত্র শিস দিয়ে এবং সেই শিস তারা বছরের পর বছর মনে রাখতে পারে। এমনকি মা ডলফিন বাচ্চাকে তার ‘নাম’ শিখিয়ে দেয়।

ডলফিন দলবদ্ধভাবে চলাফেরা করে। তাদের একে অপরকে সাহায্য করার মনোভাব আশ্চর্যজনক। দলগত শিকার, অসুস্থ সঙ্গীকে সহায়তা, এমনকি একে অপরকে আত্মরক্ষা করতেও দেখা গেছে তাদের। যুক্তরাজ্যের এক সামুদ্রিক জীববিজ্ঞানী ড. জ্যানেট মান (Dr. Janet Mann) জানান, "ডলফিন সমাজ গঠনের ক্ষেত্রে এমন জটিলতা দেখায়, যা অনেক বানর ও বড় স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও দেখা যায় না।"

ডলফিনেরা ভীষণ খেলাধুলাপ্রিয়। একে অপরকে মাছ, কাঁকড়া বা সামুদ্রিক উদ্ভিদ দিয়ে খেলা করতে দেখা গেছে। তারা এমনকি সার্ফিংও করে! কিছু ডলফিনকে দেখা গেছে সমুদ্রের ঢেউয়ে বারবার গড়িয়ে মজা নিতে। এসব আচরণ শুধু বিনোদনের জন্য নয়, নতুন কৌশল শেখার মাধ্যমও।

ডলফিন শিকার করে ইকো-লোকেশন বা প্রতিধ্বনির সাহায্যে। এ জন্য তারা ক্লিক বা ‘ক্লিকিং’ শব্দ ব্যবহার করে, যা বাউন্স হয়ে ফিরে আসার মাধ্যমে শিকারের অবস্থান নির্ধারণ করে। এই ক্ষমতা এমনই উন্নত যে ডলফিন অন্ধ হলেও শিকার করতে পারে!

প্রাচীন কাল থেকেই মানুষের সঙ্গে ডলফিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গ্রিক উপকথায় ডলফিনকে দেখা হয় সৌভাগ্য ও বুদ্ধির প্রতীক হিসেবে। এমনকি প্রাচীন রোমান সাম্রাজ্যেও ডলফিনদের বন্ধু হিসেবে দেখা হতো। সাম্প্রতিক সময়েও অনেক ডলফিন জেলেদের শিকারে সাহায্য করে, আবার কেউ কেউ পর্যটকদের সঙ্গে মিশে খেলায় মেতে ওঠে।

গুগলের গবেষণা প্রকল্প ‘ডলফিনগামা’ (DolphinGAMMA) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডলফিনের ভাষার কাঠামো বুঝতে চেষ্টা করছে। প্রকল্পের প্রধান গবেষক ড. পিটার টাইকেল (Dr. Peter Tyack) বলেন, “ডলফিনদের শিস, ক্লিক, আর ব্রাস্ট পালস একসাথে বিশ্লেষণ করলে একটা গোছানো ভাষার মতো গঠন পাওয়া যায়।” বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে মানুষের সঙ্গে ডলফিনের সরাসরি ভাষাগত যোগাযোগ সম্ভব হতে পারে।

ডলফিন বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ, কৌতূহলী ও বন্ধুবান্ধব। এই প্রাণীদের নিয়ে যত গবেষণা হচ্ছে, ততই নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি হচ্ছেন বিজ্ঞানীরা। ডলফিন যেন প্রমাণ করছে, সমুদ্রের নিচেও রয়েছে এক চমকপ্রদ ও জটিল জীবনভুবন—যেখানে আছে ভালোবাসা, বন্ধুত্ব আর বুদ্ধির অপার সম্ভাবনা।

সূত্র: বিবিসি ফোকাস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

আবহাওয়াবিদরা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্ব

৫ ঘণ্টা আগে

ফরিদপুরের একই পরিবারের ৩ জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

ওমরাহ পালন করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ফরিদপুরের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭) নিহত হন।

৬ ঘণ্টা আগে

সার্জিও গরের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শামা ওবায়েদ

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’

৬ ঘণ্টা আগে

শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি? কী হবে পরবর্তী প্রক্রিয়া?

সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।

১৫ ঘণ্টা আগে