বিজ্ঞান

বিজ্ঞানীর রসিকতা, ফল হয় মারাত্মক

ডেস্ক, রাজনীতি ডটকম
গণিতবিদ ও বিজ্ঞানী ভন নিউম্যান

বিজ্ঞানীরাও রসিকতা করেন। কিন্তু সেই রসিকতার ফল সবময় মজার নাও হতে পারে। ফল হতে পারে বৈজ্ঞানিক কোন দুর্ঘটনার মতোই বিপর্যয়কর। বিখ্যাত একটি রকেট এমনই এক দুরাস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন হাঙ্গেরিয়ান গণিতবিদ ও বিজ্ঞানী ভন নিউম্যান।

একটা রকেট কোম্পানি ভন নিউম্যানের শরানাপন্ন হয়। তাঁরা নিউম্যানকে কনসালটেন্ট হিসেবে কিছুদিনের জন্য নিয়ে আসে। নিউম্যানে এলেন, দেখলেন সবকিছু খুঁটিয়ে। তারপর কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বললেন।

তিনি কোম্পানির কর্মকাণ্ড দেখে হতাশ। সেকথা জানালেন ম্যানেজারকে।

ভন বললেন, ‘ম্যানেজার সাহেব, এসব রকেটের ডিজাইন করেছে কারা?’

জবাবে ম্যানেজার বললেন, ‘আমাদের কোম্পানির দক্ষ ইঞ্জিনিয়াররা।’

‘ইজ্ঞিনিয়র,’ তাচ্ছিল্যের সুরে বললেন নিউম্যান, ‘তারা রকেট বানানে কীভাবে? রকেট সায়েন্স বোঝে তারা?’

এর জবাব ম্যানেজারের কাছে ছিল না। তিনি চুপ রইলেন।

নিউম্যান বললেন, ‘১৯৫২ সালে আমি গবেষণাপত্র লিখেছিলাম। রবেট বানানোর টেকনিকও গাণিতিক সূত্রসহ সেখানে দেওয়া আছে। ওগুলো আপনিও পড়ুন আর আপনার ইঞ্জিয়রদেরও পড়তে বলুন।’ বলে নিউম্যান সেখান থেকে চলে গেলেন নিজের কর্মস্থলে।

ওদিকে কোম্পানিটির ম্যানেজার সকল কর্মীকে ডেকে নির্দেশ দিলেন নিউম্যানের ফর্মুলা মেনে রকেট তৈরি করতে।

সবাই উঠেপড়ে লাগলেন নির্দেশনা অনুযায়ী রকেট বানাতে। এজন্য বিলিয়ন ডলার খরচা করে শুরু করলেন মহাপরিকল্পনা। বেশ এগোচ্ছিল কাজ।

কিন্তু শেষরক্ষা হচ্ছিল না। আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে সেগুলো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল।

ম্যানেজারের তো মাথায় হাত। তিনি ভীষন চটে গেছেন নিউম্যানের ওপর। রেগেমেগে ফোন করলেন নিউম্যানকে, ‘কী মশাই, কেমন ফর্মুলা দিলেন, রকেট তো বিস্ফোরিত হচ্ছ।’

‘বিস্ফোরিত যাচ্ছে?’ নির্লিপ্ত গলায় বললেন নিউম্যান, ‘তাহলে কাজ ঠিকঠাকই আছে সব। ১৯৫২ সালের গবেষণায় একটা ত্রুটি ছিল। সেকারণেই একটা রকেট বিস্ফোরিত হচ্ছে। এই সমস্যাটা সমাধানের জন্য ১৯৫৩ সালে আরেকটা গবেষণাপত্র লিখেছিলাম। সেটাতে কোনো গড়বড় নেই।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে