এক মাসের মাথায় বাংলাদেশে একই মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫০

ঠিক এক মাসের মাথায় মঙ্গলবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী আজ ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত ২৪ জানুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছে, এটি ছিল মাঝারি ধরনের ভূমিকম্প। উৎসস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা–সংলগ্ন বঙ্গোপসাগর। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।

ভারতের দৈনিক আনন্দবাজারের অনলাইনে প্রকাশিত খবরে মঙ্গলবার সকালে বলা হয়, জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে।

আনন্দবাজার আরও জানায়, জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে।

তবে বাংলাদেশে এটি অনুভূত হয়েছে খুব কম মাত্রায়। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে বলে জানায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ জানুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল তার কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের ১০৬ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'শ্রাবণের মেঘগুলো' গানে শিক্ষকের ভিডিও: প্রতিমন্ত্রীর মন্তব্যের পর ইউটার্ন

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

৪ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৫ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

৫ ঘণ্টা আগে