ডেস্ক, রাজনীতি ডটকম

অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই গত ২০ বছরের মধ্যে আইফোনের সবচেয়ে বড় পরিবর্তনটি সামনে আনলেন জন টার্নাস। টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
বিবিসির খবরে বলা হয়, নতুন আইফোনটির নাম দেওয়া হয়েছে ‘ডুও’। এটি বইয়ের মতো ভাঁজ করা যায় এবং এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে বড় সংস্করণ। যুক্তরাষ্ট্রে এর প্রাথমিক দাম ১ হাজার ৯৯৯ ডলার থেকে বেড়ে ৩ হাজার ২০০ ডলার পর্যন্ত হয়েছে। ফলে এটি শুধু আইফোন নয়, বর্তমানে বাজারে থাকা সবচেয়ে দামি ফোনগুলোর একটি।
ডুও তৈরির কাজ অ্যাপলের ভেতরে বেশ কয়েক বছর ধরেই চলছিল। খোলা অবস্থায় ফোনটিকে ছোট একটি আইপ্যাডের মতো দেখায়। আর অর্ধেক ভাঁজ করলে এটি চওড়া আইফোনের আকার নেয়।
টার্নাস বলেন, ডুও তৈরিতে আইপ্যাড থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তবে এর ভাঁজ করার সুবিধাকে তিনি ‘সাবলীল ও পুরোপুরি স্বজ্ঞাত’ বলে বর্ণনা করেন।
অ্যাপলের নতুন নকশা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে টার্নাস বলেন, বাজারে থাকা অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের মতো দেখতে বা ব্যবহার করতে চাননি তারা। তার ভাষায়, এসব ফোনকে অনেক সময় ‘দুটি ফোন একসঙ্গে জুড়ে দেওয়ার মতো’ মনে হয়, যার ফলে বড় পর্দাটিকেও তুলনামূলক ছোট দেখায়।
টার্নাস বলেন, ডুও হলো ‘ধারাবাহিক কিছু অসাধারণ উদ্ভাবনের ফল’, যা ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে বলে তারা বিশ্বাস করেন।
ফোল্ডেবল আইফোন তৈরির সঙ্গে টার্নাস সরাসরি যুক্ত ছিলেন। এ বছরের শুরুতে কুকের উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি বহু বছর অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এফডিএম সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড মনে করেন, টার্নাসকে অ্যাপলের প্রধান নির্বাহী করার সময়টি সম্ভবত পরিকল্পিতভাবেই নির্ধারণ করা হয়েছে। কারণ, তার দায়িত্ব নেওয়ার সময়ের সঙ্গে গত কয়েক বছরের অন্যতম বড় আইফোন উন্মোচন মিলে গেছে। উড বলেন, ‘অ্যাপলে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না।’
বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি। তার মতে, পুরো অনুষ্ঠানে টার্নাসের ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছিল তিনি নিজেই যেন একটি পণ্য।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর অ্যাপল বড় ধরনের নতুন উদ্ভাবন আনতে পারছে না— এমন সমালোচনা দীর্ঘদিনের। বিশ্লেষকদের ধারণা, আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন এনে সেই সমালোচনার কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
তবে ফোল্ডেবল আইফোনের চড়া দাম এর বিক্রির পথে বড় বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরেস্টারের বিশ্লেষক দীপঞ্জন চ্যাটার্জি বলেন, ফোল্ডেবল আইফোন অ্যাপলের পণ্যের তালিকায় ‘চড়া দামের অলঙ্কার’ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে ব্র্যান্ডের মর্যাদা বাড়তে পারে, তবে তা অর্থবহ প্রবৃদ্ধি নাও আনতে পারে।
এর আগে নতুন আইফোনের সর্বোচ্চ প্রারম্ভিক দাম ছিল ৯০০ ডলার। বুধবার অ্যাপল আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সও উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রে এ দুটি মডেলের দাম যথাক্রমে ১ হাজার ১৯৯ ও ১ হাজার ২৯৯ ডলার থেকে শুরু।
চ্যাটার্জির মতে, ফোল্ডেবল আইফোনের পরিণতি অ্যাপলের ভিশন প্রো হেডসেটের মতো হতে পারে। ভিশন প্রোর দাম ছিল ৩ হাজার ৬৯৯ ডলার, কিন্তু ক্রেতাদের মধ্যে এটি তেমন জনপ্রিয়তা পায়নি।
অন্যদিকে, ফোল্ডেবল আইফোন অ্যাপল ওয়াচের মতোও হতে পারে বলে মনে করেন তিনি। অ্যাপল ওয়াচ আইফোনের মতো জনপ্রিয় না হলেও প্রতিবছর লাখো মানুষ এটি কেনেন।
ফোল্ডেবল আইফোনের ব্যাপক বিক্রির পথে আরেকটি বাধা হতে পারে প্রচলিত আইফোন ব্যবহারে মানুষের দীর্ঘদিনের অভ্যাস। মিলানেসি বলেন, ফোল্ডেবল ফোন অনেকের কাছেই আকর্ষণীয়। তবে প্রচলিত ফোন থেকে ফোল্ডেবল ফোনে যাওয়ার ক্ষেত্রে সফটওয়্যার ও নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি বেশ কঠিন।
ফোল্ডেবল ফোনের বর্তমান বাজারও খুব বড় নয়। বেন উডের দেওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং ও হুয়াওয়ের মতো কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন মিলিয়ে মোট স্মার্টফোন বিক্রির মাত্র ২ শতাংশ।
ডেটা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান এফডিএম সিসিএম ইনসাইটের পূর্বাভাস, অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আগ্রহ ও চাহিদা বাড়ালেও আগামী দশকে এর বিক্রি মোট স্মার্টফোন বাজারের মাত্র ৪ শতাংশে পৌঁছাতে পারে।
আইফোন অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য। প্রতিবছর কোম্পানিটির মোট বিক্রির অর্ধেকেরও বেশি আসে এই পণ্য থেকে। সাম্প্রতিক কয়েকটি ত্রৈমাসিকে অ্যাপল জানিয়েছে, আইফোনের চাহিদা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সর্বশেষ সংস্করণটিও তাদের সবচেয়ে সফল পণ্য হিসেবে বাজারে এসেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আসছে সিরি এআই
ফোল্ডেবল আইফোনের পাশাপাশি অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সহকারী সিরির আসন্ন পুনঃপ্রবর্তন সম্পর্কেও নতুন তথ্য জানিয়েছে। এখন থেকে এর নাম দেওয়া হয়েছে ‘সিরি এআই’।
আইফোন ১৮ থেকে শুরু করে সিরি ব্যবহারকারীর ফোনের মেসেজ, ইমেইলসহ বিভিন্ন তথ্য খুঁজে প্রয়োজনীয় তথ্য বের করতে পারবে। একই সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর হয়ে কিছু কাজও করতে পারবে।
নতুন অ্যাপল ওয়াচেও সিরি এআইয়ের কিছু সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে কথোপকথনের নোট নেওয়া এবং তা লিখিত আকারে রূপান্তরের সুবিধা। তবে এ সুবিধা ব্যবহারকারীকে আগে চালু করে নিতে হবে।
টার্নাস আইফোনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সুবিধাগুলোকে ‘বুদ্ধিমান ব্যক্তিগত কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এসব সুবিধা দিতে অ্যাপল ব্যবহারকারীর ‘দৈনন্দিন জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিবরণ’ কাজে লাগাবে।
তবে এসব তথ্যের গোপনীয়তা বজায় রাখার ওপর জোর দিয়েছেন টার্নাস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক কাজই সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে সম্পন্ন হবে, কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে নয়। আর কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হলে সেটি দূরবর্তী সার্ভার বা ক্লাউডে গোপন রাখা হবে।
টার্নাস বলেন, ‘অন্যরা সেই ডেটাকে সংগ্রহ ও সংরক্ষণ করার বস্তু হিসেবে দেখে। কিন্তু এখানে, এমনকি অ্যাপলও আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারে না।’

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
৪ ঘণ্টা আগে
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৪ ঘণ্টা আগে
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা ওয়াজেদ। পরের বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদের দায়িত্ব নেন তিনি।
৭ ঘণ্টা আগে