বিজ্ঞান

নোবেলজয়ী বিজ্ঞানীর দুর্ভাগ্যের মৃত্যু

অরুণ কুমার
ডাক টিকিটে ম্যাক্স ভন লু

দুর্ঘটনা কখনো জাতপাত, ধনী-গরিব ভেদাভেদ করে আসে না। এমনকী বিখ্যাত কিংবা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিজ্ঞানীও প্রকৃতির কাছে গুরুত্বপূর্ণ নন। তেমনি এক হতভাগা ছিলেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ভন লু।

মোটর গাড়ি আসার পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার এক লাফে বহুগুণে বেড়ে যায়। দুর্ঘটনার জন্য কাউকে সরাসরি দায়ীও করা যায় না। কিন্তু নিহতের পরিবার-পরিজনের যে ক্ষতি হয়, তা পোষানোর ক্ষমতা কারও থাকে না। কিন্তু নিহত ব্যক্তিটা যদি হয় একজন ডাকসাইটে বিজ্ঞানী, তার মৃত্যু যেমন বেদনা জাগায়, তেমনি আফসোসও তৈরি করে জনমানসে।

ম্যাক্স ভন লু’র মৃত্যু তাই বিজ্ঞানপ্রিয় মানুষের কাছে আজও দীর্ঘশ্বাস। তাঁর মুত্যটা হয়েছিল এক আনাড়ী বাইকারের কারণে।

ম্যাক্স ভন লু ১৯১৪ সালে নোবেল পান। পদার্থবিজ্ঞানে।

জন্ম ১৮৭৯ সালে। ১৯৬০ সালে বয়স ৮১ বছর তাঁর। এ বয়সে মানুষ মরতেই পারে। কিন্তু লুর মৃত্যু স্বাভাবিক ছিল না।

জার্মানির গটিনজেন শহরে থাকতেন তিনি। একদিন গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ এক আনাড়ি বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন লুর গাড়িতে।

বাইকের আরোহী ঘটনাস্থলেই মারা যান। লুকে নেওয়া হয় হাসপাতালে।

দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানেন তিনি। সদ্য লাইসেন্স পাওয়া এক মোঁরবাইক চালকের ভুলে প্রাণ যায় মেধাবী এই বিজ্ঞানীর।
সূত্র: নিউ সায়েন্টিস্ট

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement