দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তথ্যটি প্রকাশ করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোন কলের মাধ্যমে তাকে এই তথ্য জানানো হয় এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করবে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার ও ৪২০০ টাকা। তবে সেটআপের জন্য এককালীন ৪২ হাজার টাকা খরচ হবে। এখানে স্পিড বা ডাটা লিমিট নেই। গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

তিনি আরও জানান, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রার সূচনা নিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশা পূরণ হলো।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, খরচ স্বল্প হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি যেসব অঞ্চলে এখনও ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সারাবছর নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পাবেন।

তিনি আরও জানান, এই সফলতায় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে যাত্রা শুরু করে স্টারলিংক দক্ষিণ এশিয়ার নতুন বাজারে প্রবেশ করেছে, যা দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement