স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় দরকার : স্বাস্থ্যমন্ত্রী

বাসস
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘সরকারি হাসপাতালগুলোর উদ্দেশ্য হচ্ছে সেবা দেয়া। সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সবকিছুই বিনামূল্যে হবে। আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার আছে। কারণ, আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।’

স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার অনলাইনে (ভার্চুয়ালি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি এসএসকে’র সাথে সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে সেবা দেন। এ ক্ষেত্রে আপনারা যদি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের সাথে সমন্বয় করে কার কি প্রয়োজন এটার ভিত্তিতে কাজ করেন, সেটা অধিকতর ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।’

স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ৭টি থানা/উপজেলায় এসএসকে সেবা ভার্চুয়ালি উদ্বোধন করেন।

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১শ’ ১০টি রোগের চিকিৎসা পাবে। এর পাশাপাশি এ কর্মসূচিতে সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধারও ব্যবস্থা রয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, এনসিডিসি কর্নারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, রোগীদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল'স ভাইপারের এন্টিভেনম সংরক্ষণ বিষয়ে খোঁজ নেন। স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে, প্রসবপূর্ব ও পরবর্তী পরিচর্যা ও নবজাতকের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজ নেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

৭ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

৭ ঘণ্টা আগে

দেশের ২৮ জেলায় চালু হলো ডিজিটাল ‘ই-বেইল বন্ড’, কমবে ভোগান্তি

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

৭ ঘণ্টা আগে