বিগত দুই সরকারের ব্যর্থতায় হাম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

হামের টিকাদান নিয়ে বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা বিষয়ে কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়নি। গত ছয় বছরে কার্যকর জাতীয় কর্মসূচি না থাকায় টিকাদানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যার ফলেই বর্তমানে হামের প্রকোপ দেখা দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে পরিদর্শনকালে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে তিনি মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement