স্যাবিন অ্যাওয়ার্ডে ‘রাইজিং স্টার’ সেঁজুতি সাহা, গোল্ড মেডেল পাচ্ছেন শাহিন-তুরেচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেঁজুতি সাহা। ফাইল ছবি

টিকা উদ্ভাবন ও ব্যবস্থাপনার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অবদানের স্বীকৃতি হুসেবে ২০২৬ সালের স্যাবিন অ্যাওয়ার্ডে ‘রাইজিং স্টার’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা। একই সঙ্গে কোভিড-১৯ টিকা উদ্ভাবনে অবদানের জন্য স্যাবিন গোল্ড মেডেল পাচ্ছেন জার্মান বিজ্ঞানী দম্পতি অধ্যাপক উগুর শাহিন ও অধ্যাপক ওজলেম তুরেচি।

স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিনোমিকস ব্যবহার করে বিশ্বের বৃহত্তম টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সেঁজুতি সাহাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ২০২৫ সালের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কর্মসূচিতে তার গবেষণা ও তথ্যভিত্তিক কাজ এরই মধ্যে চার কোটির বেশি শিশুকে সুরক্ষার আওতায় আনতে সহায়তা করেছে।

টিকার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে ১৯৯৩ সাল থেকে স্যাবিন গোল্ড মেডেল ও ২০২০ সাল থেকে ‘রাইজিং স্টার’ পুরস্কার দেওয়া হচ্ছে। সেঁজুতি সাহার হাত ধরে এবারই প্রথম কোনো বাংলাদেশি এ পুরস্কারে ভূষিত হলেন।

স্যাবিন অ্যাওয়ার্ডে ভূষিত ৩ বিজ্ঞানী। ছবি: স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট
স্যাবিন অ্যাওয়ার্ডে ভূষিত ৩ বিজ্ঞানী। ছবি: স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট

ডা. সেঁজুতি সাহা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। তার নেতৃত্বে দেশের অন্যতম শীর্ষ জিনোমিক গবেষণাগার গড়ে উঠেছে, যেখানে হাজার হাজার জীবাণুর জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এসব গবেষণা রোগের প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং ক্লেবসিয়েলা ও আরএসভির মতো সংক্রমণের বিরুদ্ধে টিকা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি নতুন প্রজন্মের গবেষকদের গড়ে তুলতেও কাজ করছেন ডা. সেঁজুতি সাহা।

এদিকে অধ্যাপক উগুর শাহিন ও ওজলেম তুরেচিকে স্যাবিন গোল্ড মেডেল দেওয়া হচ্ছে কোভিড-১৯ মহামারির সময় উদ্ভাবিত যুগান্তকারী টিকার জন্য। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করে টিকা উন্নয়ন করে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় অবদান রাখেন। বর্তমানে তারা একই প্রযুক্তি ব্যবহার করে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়ার মতো রোগের টিকা উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্যাবিন অ্যাওয়ার্ডে ‘রাইজিং স্টার’ স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় সেঁজুতি সাহা বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং এটি প্রমাণ করে, যেকোনো জায়গা থেকেই বিশ্বমানের বৈজ্ঞানিক গবেষণা সম্ভব।

এক বিবৃতিতে স্যাবিন অ্যাওয়ার্ডে গোল্ড পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহিন ও তুরেচি। যৌথ বিবৃতিতে তারা বলেন, মানুষের কাছে টিকার সুফল পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং এ সম্মাননা তাদের কাজের স্বীকৃতি।

স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামি ফিনান বলেন, শাহিন ও তুরেচি আধুনিক টিকার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর সেঁজুতি সাহা নতুন প্রজন্মের বৈজ্ঞানিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।

আগামী ১২ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস ভবনে এক অনুষ্ঠানে পুরস্কারগুলো তুলে দেওয়া হবে তিন বিজ্ঞানীর হাতে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement