প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে। তবে অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতাল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ ঢাকা মেডিকেলসহ ঢাকার সব মেডিকেলই চলছে রুটিন নিয়মে। চলছে আউটডোর ও ইনডোর সেবা। সকাল ৮টা থেকেই চালু হয়েছে আউটডোর সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
এর আগে দুইদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চালু হয়েছিল ঢামেকের আউটডোর সেবা। সকাল ১০টা থেকে সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। তবে রোগীর চাপ কিছুটা কম।
আন্দোলনের সমন্বয়ক চিকিৎসক আব্দুল আহাদ জানান, আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজসহ দেশের অন্যান্য হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পুরোদমে চালু করেছি। ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তবে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিরাপত্তায় যথেষ্ট সদস্য উপস্থিত নেই।

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।
১ ঘণ্টা আগে
ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।
১ ঘণ্টা আগে
এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট, ১টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১টি ইলেকট্রিক শর্ট দেয়ার যন্ত্র, ১ টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫
৩ ঘণ্টা আগে
আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
৪ ঘণ্টা আগে