সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় রোগী বিদেশে যায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘টেকনিশিয়ান পদ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অর্ধেক রোগী বিদেশে যায় দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায়। তাই শিক্ষার্থীদের অনুরোধ জানাব, তোমরা সঠিকভাবে লেখাপড়া করবে। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।’

মন্ত্রী বুধবার (১০ জুলাই) মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অর্ধেক লোক বিদেশে যায় দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে। তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আরেক জায়গায় আরেক রিপোর্ট। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশে চলে যায়। আমরা যদি টেকনোলজিষ্ট শক্ত করতে পারি তাহলে আমাদের সব রোগের ট্রিটমেন্ট এখানেই সম্ভব। রিপোর্ট যদি সঠিক না হয় তাহলে সঠিক চিকিত্সা কোনো দিনই দেওয়া সম্ভব না।’

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যে দুজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দিয়েছেন তাঁদের কঠোর পরিশ্রমে স্বাস্থ্য বিভাগ ঘুরে দাঁড়াবে।

স্বাস্থ্য খাতে দুর্বলতা থাকায় অনেক মানুষকে স্বাস্থ্যসেবার জন্য বিদেশ যেতে হয়। মাননীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আন্তজার্তিক মানের শিক্ষা ব্যবস্থা পাব।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

২ ঘণ্টা আগে

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত ৩ বন্ধ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।

২০ ঘণ্টা আগে