ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৬৬ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে চারজনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে, একজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও একজনের বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে।

এই সময়ে ৯৭০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৪১৪ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রাম-রাঙামাটিতে বুধবারের এইচএসসি স্থগিত

প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।

১২ ঘণ্টা আগে

সাবেক এমপি হারুন ও পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।

১৮ ঘণ্টা আগে

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ-সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এসব অপরাধের সাজা হবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। একই সঙ্গে বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের সাজার বিধানও রাখা হয়েছ

১৯ ঘণ্টা আগে