ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন আক্রান্ত ৩৭৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন। তবে এ সময়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ ররিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৮৭৭ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২৪ জন, ঢাকা বিভাগে ৯৬ জন, চট্টগ্রামে ৩৪ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন, ময়মনসিংহে ১৫ জন, রংপুর ও সিলেট বিভাগে দুইজন করে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫০ জন; আর ১ হাজার ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬০ জনের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রেন বাড়বে কক্সবাজারে, কমবে ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময়: প্রতিমন্ত্রী

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রার সময় কমে আসবে প্রায়

১৫ ঘণ্টা আগে

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১৭ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৮ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৮ ঘণ্টা আগে