বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের ওয়াকাথন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪৮

ইউনাইটেড হসপিটাল লিমিটেড বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘ওয়াক ফর ইওর হার্ট’ ওয়াকাথনের আয়োজন করেছে। বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষে ‘ওয়াক ফর ইওর হার্ট’ ওয়াকাথন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজধানীর গুলশান এলাকায় অনুষ্ঠিত এ ওয়াকাথনটি আয়োজনের মূল লক্ষ্য ছিল সুস্থ হার্টের জন্য শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করা। ৩ কিলোমিটার ব্যাপী এই পদযাত্রায় চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের চিফ কার্ডিওলজিস্ট ডা. মোমেনুজ্জামান এই ওয়াকাথনে যোগদানের জন্য সকলের প্রশংসা করেন এবং সুস্থ হার্ট বজায় রাখতে প্রতিদিন হাঁটার গুরুত্ব স্মরণ করিয়ে দেন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির হার্ট ফেইলিউর রোগীর জীবন বাঁচাতে মরণোত্তর হার্ট দান সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে অনুরোধ করেন।

কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে হাঁটার গুরুত্ব সম্পর্কে জনসমাজে সচেতনতা বৃদ্ধি এই ওয়াকাথনের মূল লক্ষ্য ছিল। ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। ইউনাইটেড হসপিটাল লিমিটেড এই ইভেন্টটিকে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত করার পরিকল্পনা করছে। এই আয়োজনে হাইড্রেশন পয়েন্ট পার্টনার ফ্রেশ এবং সহযোগিতায় ছিল ইনস্পায়ারিং বাংলাদেশ।

এ ছাড়া বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষে ইউনাইটেড হাসপাতাল সাশ্রয়ী মূল্যে হেলদি হার্ট প্যাকেজ ঘোষণা করেছে। আগামীকাল ২৯ সেপ্টেম্বর (রবিবার) ইউনাইটেড হাসপাতালে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প, পুরো অক্টোবর মাস জুড়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে হেলদি হার্ট ক্যাম্প ও নানা বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১২ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১২ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে