এক দফা দাবিতে ফের নার্সদের কর্মবিরতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন নার্সরা। গতকাল সোমবার চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটরিয়ামে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা। তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এ কর্মসূচির বাইরে থাকবে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা।

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সারাদেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।

কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, “মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সব নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ। অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এ অবস্থায় আমাদের এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছি।”

এই দাবিতে সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ এবং লাল ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন নার্সরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

বিলুপ্ত হবে ‘র‍্যাব’, আসবে নতুন বাহিনী ‘এসআরবি’

খসড়া আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন— এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত ও

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চবি

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও

১৬ ঘণ্টা আগে