স্বাস্থ্য খাতের সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ নানাবিধ সংকট রয়েছে। এসব সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে জনবল সংকট এবং কর্মরতদের বেতনসহ বেশ কিছু সমস্যা আছে। তারপরও চিকিৎসকরা রোগীদের সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার নানাবিধ সমস্যা চিহ্নিত করতেই হাসপাতালগুলো পরিদর্শন করা হচ্ছে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যাতে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোনতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচি থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দী স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র পরিদর্শন করেন এই উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৬ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৬ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে