আন্দোলনে আহত কাজলকে রাতেই নেওয়া হচ্ছে থাইল্যান্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার থাইল্যান্ডের ভিসা হওয়ায় আজ রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে পাঠানো হবে।

রোববার (১৭ নভেম্বর) নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, কাজলের ভিসা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য টাকা পাঠানো হয়েছে।

জানা যায়, যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন কাজল। পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে আহত হন তিনি। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিনস) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চিকিৎসক হুমায়ুন কবীর হিমু জানান, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু গত দুদিন আগে হঠাৎ করে ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে সে শকে চলে যায়। পরে বোর্ড করে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর শনিবার সকাল থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয়। কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি।

চিকিৎসক জানান, স্বাস্থ্য উপদেষ্টার কথায় হাসপাতালে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১১ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১৩ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১৩ ঘণ্টা আগে