নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি রোববার (৩ নভেম্বর) এই পূর্বাভাস দেয়।

অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. ছাদেকুল আলম।

পূর্ভাবাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তবে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

মাসব্যাপী এই পূর্বাভাসে বলা হয়, এ মাসে সারাদেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৬ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৭ ঘণ্টা আগে

বিপজ্জনক ৮ বিদেশি ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

৭ ঘণ্টা আগে