প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।
বুধবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৮৭৬ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে চার হাজার ২০৮ জন। এর মধ্যে দুই হাজার ৫৪৮ জন পুরুষ এবং এক হাজার ৬৬০ জন নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭ জন। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং জন ২৬ জন নারী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।
২০ ঘণ্টা আগে