ফেল করা চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ বিএসএমএমইউ ভিসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ ১৩ চিকিৎসক উপস্থিত হয়ে হইচই শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এমডিএমএস রেসিড্যান্সি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে ১৩ চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে রুমের বাইরে হট্টগোল করেন।

পরীক্ষা পাসের দাবিতে হট্টগোল করা চিকিৎসকদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকেও তারা ভর্তি হতে পারেনি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেনি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে হবে। এসময় তারা ভিসিসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

চিকিৎসকদের একটি সূত্র জানায়, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই গ্রুপের মধ্যে উত্তেজনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সূত্র জানা যায়, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের কর্মীরা সকালে ভিসি ও সিন্ডিকেট মেম্বারদের অবরুদ্ধ করে। পরে খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসানের অনুসারীরাও সেখানে আসেন। এতে উত্তেজনা ছড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, তারা বিএসএমএমইউতে কর্মরত আছেন, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আবার পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৩ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৪ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৪ ঘণ্টা আগে