প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লিখিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৫৬৪৫টি- যার মধ্যে এমবিবিএস ৫১০০ টি এবং বিডিএস ৫৪৫ টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে আসন সংখ্যা ৭৩৬১ টি- যার মধ্যে এমবিবিএস ৬০০১ এবং বিডিএস ১৩৬০টি। এমবিবিএস কোর্সের ১১১০১টি এবং বিডিএস কোর্সের ১৯০৫টি। অর্থাৎ সর্বমোট ১৩০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন। এদের মধ্যে পুরুষ ৪৯০২৮ জন এবং নারী ৭৩৬০৪ জন।
ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২০৪৪০ জন (৯৮.২১ শতাংশ), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১৯২ (১.৭৯ শতাংশ) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৬৪২ জন (৬৬.৫৭ শতাংশ), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)।
সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮ টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩৬০৩ জন (৬৩.৮০ শতাংশ) এবং পুরুষ পরীক্ষার্থী ২০৪২ জন (৩৬.২০ শতাংশ)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd-এ আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে