প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে এই আল্টিমেটাম দেওয়া হয়।
এসময় আন্দোলনকারীরা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, চব্বিশের অঙ্গীকার, পিএসসি সংস্কার, পিএসসি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেয়।
দাবিগুলো হলো-বিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে; পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ও ৪৪তম বিসিএস প্রত্যাশী সিরাজুল সালেহীন আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘এই দুইটি দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূরণের আল্টিমেটাম জানানো হচ্ছে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। অবরোধ, ব্লকেড ইত্যাদি কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। আমরা পিএসসি পিএসসি ঘেরাও করবো, প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘গত ফ্যাসিবাদী ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ করণ করা হয়েছিল। স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণই যথেষ্ট। আমরা দেখতে পাই, আবারো একটি একটি দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় আহবায়ক আব্দুল কাদের বলেন, কথা ছিল, ছাত্রদের নেতৃত্বে একটি সফল গণ-অভ্যুত্থানের পর রাজপথ থেকে তারা সরে যাবে। তারা ব্যস্ত হবে শিক্ষা ও চাকরি সংস্কারে। কিন্তু এক বছর পেরোতেই আবারও আমাদের রাজপথে নামতে হয়েছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১৪ ঘণ্টা আগে
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা এই পাঁচ জেলায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন হলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয় জেলা-মহানগরে মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন। এ ছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার প্রয়োগ
১৭ ঘণ্টা আগে
ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকায় এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশের ছয় জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।’
১৭ ঘণ্টা আগে