প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরীক্ষার সময় সাধারণত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা চাপের মধ্যে থাকেন। তাদেরকে এ ধরনের চাপ থেকে মুক্ত রাখতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা রকম চাপের মধ্যে থাকে। কোনো বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি না করা হয় সেজন্য সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।’
এসময় তিনি বলেন, সারাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৯ লাখ ২৮ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৮১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিশাল কর্মযজ্ঞ।
উপদেষ্টা আরও বলেন, `আমরা চেষ্টা করেছি এটি সুচারুভাবে সম্পন্ন করতে। আমরা মনে করি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আশা করি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।`
প্রশ্নফাঁস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা অবশ্যই বিবেচনার মধ্যে ছিল। সে হিসেবে যে সূত্র থেকে, প্রশ্ন তো ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাক করা। যে সেখান থেকে যেন না হতে পারে আমরা আশা করি আমরা সফল হবো। আজকে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা অবশ্যই টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা দেখেছি এবং কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’
এদিকে পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের জন্য আপ্রাণ চেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, `যদি রেওয়াজ থেকে থাকে, নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব।`

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৯ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৯ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১০ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগে