জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
‘ডি’ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। তিনি ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়েছেন। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। তিনি ৯০ দশমিক ৮০ নম্বর পেয়েছেন।
এ বছর ‘ডি’ ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। সর্বমোট ৩১০টি আসনের বিপরীতে আবেদনকারী ছাত্র সংখ্যা ৩২ হাজার ৯৫ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১ জন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪১ জন।
অন্যদিকে ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০৮ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষার ফল ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
৭ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
৮ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৯ ঘণ্টা আগে