ইবতেদায়ী শিক্ষকদের অনশনে যাওয়ার হুঁশিয়ারি

ইবতেদায়ী শিক্ষকদের অনশনে যাওয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৩: ৩৯
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২৮তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন দাবি বাস্তবায়ন না হলে আগামী এক-দুই দিনের মধ্যে তারা আমরণ অনশনে যাবেন।

রোববার (৯ নভেম্বর) তারা এই হুঁশিয়ারি দেয়।

রাজধানীর অনশনস্থলে এক শিক্ষিকা বলেন, ‘আমরা কোনো বেতন পাই না। ৪১ বছর ধরে স্বতন্ত্রভাবে শিক্ষা দিচ্ছি। চলতি বছরের ২৮ জানুয়ারি সরকার আমাদের জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ১০ মাস পার হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবারই বলা হয়—হবে, দিব, শিগগিরই হবে; কিন্তু বাস্তবে কিছুই হয় না।’

তিনি আরও জানান, ‘গত ১৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে এক মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু সে সময়েও কোনো অগ্রগতি হয়নি।’

এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানায় দাবি আদায়ের লক্ষ্যে আগামী এক-দুই দিনের মধ্যে তারা আমরণ অনশনে যাবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’

৪ ঘণ্টা আগে

‘আগের সরকারের গাফিলতিই ভ্যাকসিন সংকটের জন্য দায়ী’

হামের বিস্তার প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন বলেন, চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বড় অংশই সেই সময়ে জন্ম নেওয়া, যখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। তবে মার্চে মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয় এবং এক মাসের মধ্যে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

৪ ঘণ্টা আগে

আজ বিশ্ব বাবা দিবস

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।

৬ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ

৭ ঘণ্টা আগে