সমন্বিত ডিগ্রির দাবি, উপাচার্যসহ বাকৃবির ২ শতাধিক শিক্ষক অবরুদ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২৩: ২৯
সমন্বিত ডিগ্রির দাবিতে রোববার উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করেন শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। ‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় তারা শিক্ষকদের অবরুদ্ধ করেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্তও শিক্ষকেরা সেখানে অবরুদ্ধ ছিলেন।

শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি নামে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে রোববার সকাল ১১টায় ছিল একাডেমিক কাউন্সিলের সভা।

জানা গেছে, ওই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও আলাদাভাবে চালু রাখার সিদ্ধান্ত হয়। বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি।

শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভা শেষে শিক্ষকরা তিন ডিগ্রির ঘোষণা দিলে শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। তারা ‘এক পেশায় এক ডিগ্রি’ তথা সমন্বিত ডিগ্রির দাবিতে সভাস্থল জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। এতে একাডেমিক কাউন্সিলের সভায় অংশ নেওয়া বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। সমন্বিত ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়ন করতে ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যের কমিটিও করা হয়েছে।

আসাদুজ্জামান সরকার আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে, আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর এবার যারা ভর্তি হয়েছে, তাদের চাইলে ভেটেরিনারি বা পশুপালন বা সমন্বিত ডিগ্রি বাছাই করে নিতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুই অনুষদকে এক করতে পারবেন না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে ও ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।

একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা এখন যে তিনটি ডিগ্রি রাখতে চাইছেন, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আমাদের একটাই কথা— এক পেশায় একটাই ডিগ্রি থাকবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যেসব ঘটনায় আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।

১৩ ঘণ্টা আগে

গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারী নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

গবেষণাটি জাতিসংঘের নির্বাচনী সহায়তা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। এতে রাজনীতিতে নারীর বিরুদ্ধে সহিংসতাকে অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই সমানভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্বে আসার পথকে বাধাগ

১৪ ঘণ্টা আগে

আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে: রেলমন্ত্রী

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্ত

১৫ ঘণ্টা আগে

‘সমুদ্র এলাকা আমাদের অর্থনৈতিক শক্তি ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রধান ভিত্তি’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।

১৬ ঘণ্টা আগে