প্রতিবেদক, রাজনীতি ডটকম

মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় আনিসার। মানবিক বিবেচনায় আনিসা অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি শিক্ষকরা, পরীক্ষা দিতে পারেনি সে।
এ ঘটনায় অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আনিসার অংশ না নেওয়া প্রথম পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আনিসার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ জানিয়েছে, এ অবস্থায় আনিসা রোববারের (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রসহ পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নেবে।
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আনিসার বিষয়ে শিক্ষা বোর্ড থেকে তার প্রবেশপত্র চাওয়া হয়েছে। আনিসা রোববার থেকে পরীক্ষায় অংশ নেবে।
অধ্যক্ষ আসাদুজ্জামান আরও বলেন, আনিসার মা এখন বেশ সুস্থ বলে আমাদের শিক্ষক জেনে এসেছেন। আমরা আশা করছি, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড আনিসার প্রথম পরীক্ষার বিষয়টি মানবিকভাবে দেখবে।
এর আগে গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের বিষয় ছিল বাংলা প্রথম পত্র। আনিসার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুরের সরকারি বাঙলা কলেজ। মা অসুস্থ থাকায় কেন্দ্রে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয় তার। এ কারণে তাকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
হলে ঢুকতে না পেরে আনিসার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে