বিশ্ববিদ্যালয়ের বাতি জ্বালিয়ে রাখার দায়িত্ব নবীনদের : যবিপ্রবি উপাচার্য

যশোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো কখনো ঘুমায় না। যবিপ্রবির বাতি বন্ধ হবে না। বাতি নিভে গেলে দেশের বাতিও নিভে যাবে। বিশ্ববিদ্যালয়ের বাতি জ্বালিয়ে রাখার দায়িত্ব নবীনদের।

যবিপ্রবির এ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সোমবার সকালে আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে অ্যালামনাই শিক্ষার্থীদের ও বিভাগের একমাত্র পিএইচডি অর্জনকারী শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিভাগটির কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনের পরে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারায় প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়। এপিপিটি বিভাগের শিক্ষার্থীরা উন্নতমানের টেকনোলজি ব্যবহার করে আগামীতে খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বিশ্বের কাছে নিরাপদ খাদ্য পৌঁছিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব। এজন্য এপিপিটি বিভাগের ল্যাব ও শ্রেণিকক্ষকে বিশ্বমানের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা করা যায়, বের হওয়া যায় না। উন্নত বিশ্বে অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যায়। তোমরা এতোদিন এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু নিয়েছো, এখন তোমাদের দেওয়ার সময় হয়েছে। অ্যালামনাই শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের দ্বার সবসময় খোলা থাকবে।

এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক মো. সুমন রানা, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, বিদায়ী শিক্ষার্থী বিক্রম জিৎ বিশ্বাস, প্রথম বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও আফসারা তাসনিম শিলা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক বি এম খালেদ, মো. আক্তারুজ্জামান, মাহফুজুল আলম, প্রভাষক মো. আশরাফুল ইসলাম, শারমিন আক্তারসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগটির সহকারী অধ্যাপক এস এম সামিউল আলম। পরে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে