প্রতিবেদক, রাজনীতি ডটকম

অটিজম শিক্ষার্থীদের দেখাশোনায় একাডেমি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, সেখানে শুধুমাত্র অটিজম শিক্ষার্থীদের দেখাশোনা হবে তা না। শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে।
ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজের ডিজাইন প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সেখান থেকে আমাদের সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রস্তুত করা হবে।
যারা প্রশিক্ষণ পাবেন তারা সেখান থেকে মাস্টার ট্রেইনার হবেন। তারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের অটিস্টিক সন্তানদের কীভাবে মূল ধারায় আনা যায় সে লক্ষ্যে কাজ করবেন। যাতে তারা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সে ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারাও উপলব্ধি করতে পারবেন। দলগত কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দ্রুত মূল ধারায় ফিরতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রশিক্ষিত শিক্ষকের অত্যন্ত প্রয়োজন।
শিক্ষামন্ত্রী বলেন, আগে যে পদ্ধতি ছিল তা অটিজম শিক্ষার্থীদের জন্য আরও চাপের ছিল। বর্তমানে নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের অটিজম শিশুরা আরও বেশি শিখতে পারবে।
তিনি আরও বলেন, বিশ্ব অটিজম শুধু পালন নয়, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরে অটিস্টিক শিশুদের বিষয়ে সচেতনতা ও তাদের অধিকারের প্রশ্নে সবার দায়িত্বশীল হতে হবে। যারা অটিস্টিক তাদের আগে সামাজিকভাবে গুটিয়ে রাখা হতো। তবে এখন তাদের নিয়ে আজ এ দিবস পালন এটা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি। আমাদের সন্তানদের মধ্যে যারা অটিস্টিক তাদের দায়িত্ব আমাদের নিতে হবে। তাদের চাহিদা আমাদের বুঝতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৫ ঘণ্টা আগে
মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৫ ঘণ্টা আগে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা
৫ ঘণ্টা আগে