রাবিতে আসনপ্রতি লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু

রাবি প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০: ৩৫
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর তিনটি ইউনিটে কোটা বাদে তিন হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অংশ নেবে। অর্থাৎ চার শিফট মিলে মোট ৭৬ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা আছে। সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ রয়েছে।

এদিকে গতকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে পরীক্ষার হলে ঢুকতে দেখা গেছে ভর্তিচ্ছুদের।

এদিকে পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যেকোনো জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি সর্বদা তৎপর রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা, ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার শিফটে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৭ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৮ ঘণ্টা আগে

চীন সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

৯ ঘণ্টা আগে