রুয়েটের সেই দরপত্র বাতিল করে পুনঃদরপত্র

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রায় সোয়া ৫ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের গোপনীয় প্রাক্কলিত দর নির্দিষ্ট কয়েকজন ঠিকাদার আগেই জেনে যাওয়ার অভিযোগে ৮টি কাজের সেই দরপত্র বাতিল করে রি-টেন্ডার (পুনঃদরপত্র) করা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সোমবার এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

এদিকে, দরপত্র ফাঁসের ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন বা জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় না এনে একই কমিটির নেতৃত্বে রি-টেন্ডার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ঠিকাদার। তারা বলছেন, রি-টেন্ডার করা হলেও দায়িত্বে থাকছেন অভিযুক্তরাই। ফলে আবারও একই ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। পাশাপাশি পাঁচটি দরপত্রের তথ্য ফাঁসের অভিযোগ থাকলেও সবগুলোই বাতিল করা হয়েছে। এতে বৈধভাবে কাজ পাওয়া ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন।

বাতিল হওয়া দরপত্রে কাজ পাওয়া ঠিকাদার সাদেকুল ইসলাম বলেন, আমরা যখন কোনো দরপত্রে আবেদন করি তখন সেখানে আর্থিক ও মনস্তাত্বিক অনেক কন্ট্রিবিউশন থাকে। এটা বাতিল হওয়ায় আমরা উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমি মনে করি রুয়েট প্রশাসনের দরপত্রটি বাতিল করে রি-টেন্ডার করা যৌক্তিক হয়নি এবং খুবই অন্যায় হয়েছে।

বাতিল হওয়া দরপত্রে কাজ পাওয়া আরেক ঠিকাদার সোহেল রানা বলেন, দরপত্রে অংশ নিলে তা ক্রয় ও সিকিউরিটি বাবদ টাকা খরচ হয়। ফলে রুয়েটে দরপত্র বাতিল হওয়ায় আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা সঠিক। কিন্তু কর্তৃপক্ষ চাইলে দরপত্র বাতিল করতে পারে। বাতিলের কারণ জানতে চাইলে তারা বলতে বাধ্য।

দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার আমিনুর রহমান খান রুবেল বলেন, দরপত্র ফাঁসের শঙ্কাটা তারা নিজেরাও অনুধাবন করে বাতিল করেছে এটা একটা গুড সাইন। ডিক্টেটরশিপ না চালিয়ে লট ধরেই তা বাতিল করে দেয়াটা গুড সাইন। কর্তৃপক্ষ হয়তো ফেয়ার করতে চেয়েছিল কিন্তু ডিপার্টমেন্টের কারো জন্য হয়তো পারেনি। তাই সেটা বাতিল করে ভালো কিছু দেখালো।

রুয়েটের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শাহাদত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরিচয় দিয়ে এসএমএস পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

দরপত্র বাতিল করে রি-টেন্ডার করার বিষয়ে জানতে রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. জগলুল শাদতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দরপত্র মূল্যায়নে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের আলোকে টেন্ডারটি বাতিল করা হয়েছে।

দরপত্র বাতিলের বিষয়ে জানতে দরপত্র মূল্যায়নে অধিকতর যাচাই-বাছাই কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দরপত্রের বিষয়ে মূল্যায়ন কমিটি যে সুপারিশ করেছি সেটা ঠিক আছে কিনা শুধু সেটাই আমাদের দেখার বিষয় ছিল।

সার্বিক বিষয়ে জানতে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৬ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৭ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৮ ঘণ্টা আগে