এমপিওভুক্ত শিক্ষকদের ‘ব্লকেড’ হুঁশিয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২: ৫৬
ছবি: সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হলে তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

বুধবার সকাল থেকে আন্দোলনকারী শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। 'বেতন বৈষম্য দূর করো', 'শিক্ষকের মর্যাদা রক্ষা করো'–এমন নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তারা তাদের অবস্থান জানান।

এর আগে, মঙ্গলবার রাতে হাইকোর্টের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তিনি সতর্ক করে দেন যে, প্রজ্ঞাপন না আসলে শাহবাগ ব্লকেড করা হবে। এছাড়াও যমুনা অভিমুখে পদযাত্রা, আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। সরকার দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষকরা সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে তারা হাইকোর্টের সামনে অবস্থান নেন, যার কারণে প্রেস ক্লাব ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। রাত আটটার দিকে তারা শহীদ মিনারে ফিরে আসেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

৫ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

৬ ঘণ্টা আগে

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

৭ ঘণ্টা আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’

৭ ঘণ্টা আগে