মাউশির ডিজি নেহাল আহমেদের পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পদত্যাগ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ। বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে নেহাল আহমেদ বলেন, একটু আগে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।

নেহাল আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে গতকাল মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওই দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেওয়ায় আজ সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।

এদিকে বুধবারের মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উল্লেখ্য, প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ নিয়ে শিক্ষা ক্যাডারে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চ

২ ঘণ্টা আগে

রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে জামান, রিয়াদ ও পথচারী রিপন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও

১৩ ঘণ্টা আগে

৯৭তমবার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে দিয়েছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ৯৭ বার পেছাল।

১৩ ঘণ্টা আগে