ভারতে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
ফাইল ছবি

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদী মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীদের অভিমত, সাম্প্রদায়িক দাঙ্গাকে পুনরায় উসকানি দিয়ে আন্তঃধর্মীয় সম্প্রতিকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের এই দলটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এসময় তারা- ভারত যদি সেকুলার হয়, মসজিদ কেন মন্দির হয়; বাবরি মসজিদ ভাঙলো যারা, বিশ্ব শান্তির শত্রু তারা; সাম্প্রদায়িকতার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।

মানবনন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে মোহাম্মদ বলেন, ১৯৯২ সালে ভারতে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাবরি মসজিদ ভেঙ্গে হিংস্র হায়নার পরিচয় দিয়েছে। এই কুচক্রী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গা সৃষ্টি করেছিল। আর সেই দাঙ্গার মাধ্যমে ক্ষমতায় এসেছিল উগ্র সাম্প্রদায়িক বিজেপি সরকার। আজ তাদের মদদপুষ্টতায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই। সুপ্রিম কোর্টের রায়ও বলছে, ভারতের অযোধ্যায় সেসময় রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, ভারত বাবরি মসজিদের স্থানে রাম মন্দির করে আবারও সাম্প্রদায়িকতার মুখোশকে উন্মোচিত করলো। তারা সেকুলারিজম ধারণাকে ধূলোয় মিশিয়ে দিতে চাইছে। তারা এটা ভেবে দেখছে না এতে করে ভারত উপমহাদেশের বাইরে তাদের যেসব গোত্রীয় ভাই বোনেরা আছে তাদের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা একটা ধর্মীয় মতবাদকে পুঁজি বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে।

প্রগতিশীল ছাত্র সমাজেরও প্রতিবাদ

বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমে সাম্প্রদায়িক উন্মাদনার সৃষ্টি করা হতে দাবি করে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘প্রগতিশীল ছাত্র সমাজের’ ব্যানারে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই মানববন্ধন করেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক মানববন্ধনের সঞ্চালনা করেন।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরীর নেতা জহির রায়হান বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে মোদি সরকার সাম্প্রদায়িকতার পক্ষ নিয়েছে। শাসকরা রাম ও রহিমের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করেছে, আমরা তা ঘোঁচাতে সর্বদা সচেষ্ট থাকব।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাবি শাখার আহ্বায়ক জাবির আহমেদ জুবেল বলেন, সামনেই ভারতের লোকসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে রাম মন্দির উদ্বোধন করা হলো। যার ফলে সে অঞ্চলের সংখ্যালঘুদের হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৯ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১০ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১১ ঘণ্টা আগে