প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব বনানীর উদ্যোগে গত শনিবার কলেজের গার্লস ক্যাম্পাসে নানা জাতের ৫০টি গাছ রোপণ করা হয়।
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেয়। প্রতিটি দলকে পাঁচটি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা আম, জাম, নিম, বাদাম ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করে দারুণ উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার জানায়।

কর্মসূচিতে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান উপদেষ্টা নুরন্ নবী, ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) ইফতেখার হোসেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রোটারি ক্লাব অব বনানীর সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরাও অংশ নেন।
লে. কর্নেল (অব.) নুরন্ নবী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রোটারি ক্লাব অব বনানীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে রোটারি ক্লাব অব বনানী এক বছরের মানসিক স্বাস্থ্যসেবা, আর্ট, স্পোর্টস ও সাংস্কৃতিক ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছে।
ভাইস প্রিন্সিপাল ইফতেখার হোসেন বলেন, “এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও মানসিক অবসাদ কাটাতে সহায়ক হবে।” তিনি কলেজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে