ঢাবিতে মশাল মিছিল, স্লোগান— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে রোববার রাতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: রাজনীতি ডটকম

মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়াসহ সারা দেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দাবি তুলেছেন, ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। পরে তারা মশাল মিছিল করেছেন ক্যাম্পাস জুড়ে।

রোববার (৯ মার্চ) রাতে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী ‘ধর্ষণবিরোধী মঞ্চে’র জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘ধর্ষকের ফাঁসি চাই’।

রোববার ইফতারের পর থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হন। ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে সেখানে তারা সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ এবং নারীদের যৌন হয়রানি ও যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত না হলে নারীর প্রতি অবমাননাকর এসব অপরাধে লাগাম টানা সম্ভব হবে না।

DU Students Protest Against Rape 09-03-2025 (1)

মশাল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এসব ঘটনায় কেউ কোনো গাফিলতি দেখালে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

৭ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

৮ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

৮ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৮ ঘণ্টা আগে