সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জবি শিক্ষার্থীর

জবি প্রতিনিধি
অভিজিৎ হালদার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুঘটনায় প্রাণ হারিয়েছেন অভিজিৎ হালদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার দুপুরে মাওয়া যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি নিহত হন। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অভিজিৎ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক ছিলেন। আহত অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অন্তুকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে হস্তান্তর করে।

এদিকে অভির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। আর অন্তুর দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনাও কামনা করেছেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৯ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১০ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১১ ঘণ্টা আগে