প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে প্রাথমিকের কার্যক্রম।
বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো চিঠিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।
তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
৮ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৯ ঘণ্টা আগে