বিডিইউ ও ফেলিসিটি আইডিসি লিমিটেড মধ্যে এমওইউ সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ফেলিসিটি আইডিসি লিমিটেড এর মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যৌথ গবেষণা এবং ইনোভেশন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম, ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট প্রোগ্রাম, ল্যাব ডেভেলপমেন্ট, উন্নত প্রযুক্তি উৎপাদন নিশ্চিতকরণ, ইন্ডাস্ট্রি নির্ভর সমস্যার সমাধান বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং ফেলিসিটি আইডিসি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠনটির চিফ এক্সিকিউটিভ অফিসার সারফুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম পিইঞ্জ, ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, ফেলিসিটি আইডিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সারফুল আলম বক্তব্য রাখেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেলিসিটি আইডিসি লিমিটেডের অপারেশনস অ্যান্ড মেইন্টেনান্স ম্যানেজার মানস সিকদার, বিডিইউ এর আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ এবং শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এর National International Collaboration Cell (NICC) এর পরিচালক এবং আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তৌকির আহম্মেদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে