গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলে আলোচনার পর সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সাধারণ সভা থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসঙ্গে গুচ্ছে অংশ নিলে ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষক সমিতি আগেই গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। একাডেমিক কাউন্সিলেও সবার সম্মতিক্রমে একই সিদ্ধান্ত হয়েছে। এখন শীর্ষ প্রশাসন বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি চালুর পর প্রতিবারই অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত হয়। যদিও পরবর্তী সময়ে ইউজিসি ও রাষ্ট্রপতির অভিপ্রায়ে শেষ পর্যন্ত গুচ্ছে অংশ নেয় বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রথমবারের পর থেকে প্রতিবারই গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১০ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১০ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১১ ঘণ্টা আগে