সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই : চাকসু ভিপি ইব্রাহিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ক্যাম্পাসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনে ২৬ পদের মধ্যে ভিপি জিএসসহ ২৪ পদে জয়লাভ করে শিবির।

ইব্রাহিম বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন।

যে দায়িত্ব শিক্ষার্থীরা আমাদের ওপর দিয়েছেন, তা সম্পূর্ণ আমাদের জন্য আমানত। আমরা চাই, যে আমানত তারা আমাদের ওপর দিয়েছেন, তা পুঙ্খানুপুঙ্খরূপে যেন পালন করতে পারি।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনী ইশতেহারে ১২ মাসে ৩৩টি সংস্কার করার কথা বলছি। আমি মনে করি আজ থেকে আমার দায়িত্ব হবে, কমিটমেন্টগুলো রক্ষা করা।

আবাসন, খাবারের মান বৃদ্ধি ও যাতায়াতের ওপর বিশেষভাবে ফোকাস করতে চাই।’

এর আগে চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সুন্দর ক্যাম্পাস উপহার দেব।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

৫ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

৬ ঘণ্টা আগে

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

৭ ঘণ্টা আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’

৭ ঘণ্টা আগে