সরকারি সাত কলেজে পাঠদানে নতুন সিদ্ধান্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকার সরকারি সাত কলেজকে চারটি বিভাগে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান হবে চারটি পৃথক ‘স্কুল’-এর অধীনে, স্কুল অব সাইন্স: বদরুননেসা কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ। স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ: বাংলা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজ: তিতুমীর কলেজ। স্কুল অব ল অ্যান্ড জাস্টিস: কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দি কলেজ।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর ছাড়াও সাত কলেজে থাকবেন ১৪ জন ডেপুটি প্রক্টর। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি আগস্ট মাস থেকেই প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান।

তিনি বলেন, বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব পালন করছে। অবকাঠামো যাচাইয়ের পর আসন সংখ্যা নির্ধারণ হবে। তবে লক্ষ্য হলো চলতি বছরের মধ্যেই এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করুক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

২ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৩ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমিরের প্রয়াণ: সমবেদনা জানাতে ঢাকা ছাড়লেন স্পিকার

এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব

৩ ঘণ্টা আগে