যমুনার পথে বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠিচার্জ-জলকামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২: ২৫
হাইকোর্টের সামনে বেসরকারি শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে ও জলকামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চাইলে পিটিয়ে এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। পরে বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনেই পুলিশ তাদের আটকে দেয়।

শিক্ষকরা সেখানেই বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে। একই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও জলকামানের পানি ছিটিয়ে শিক্ষকদের ছাত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা পিছিয়ে গিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান।

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের নেতা আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশ হাইকোর্টের সামনে আমাদের বাধা দেয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আমাদের ১০-১২ জন শিক্ষক আহত হয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকদের সাতজনের একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে তাদের বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশে পাঁচ হাজার বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদে’র ব্যানারে সহস্রাধিক শিক্ষক আন্দোলনে যোগ দেন।

শিক্ষকদের অভিযোগ, ২০১৩ সালের ৯ জানুয়ারি তখনকার আওয়ামী লীগ সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। সে সময় ২৬ হাজার ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলেও কিছু বিদ্যালয় বাদ পড়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দাবি জানালেও তাদের সে দাবি পূরণ করা হয়নি।

শিক্ষকরা আরও জানাচ্ছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি বাদ পড়া বিদ্যালয়গুলো জাতীয়করণের সুপারিশ করে। তবে এরপর আর এসব বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া আলোর মুখ দেখেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১১ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১১ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১৩ ঘণ্টা আগে