চট্টগ্রাম ব্যুরো

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পরীক্ষা কেন্দ্র সচিবদের মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার ঘোষণাও দেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে।’ এসময় তিনি কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার কথাও জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলের বাইরে কোচিং করালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে স্কুলের ভেতরে কোচিংয়ের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ।’
এছাড়া, খাতা মূল্যায়নে নিয়মিত স্যাম্পলিং করা হবে এবং কোনো প্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল করা হবে না বলে জানান তিনি। সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৫ ঘণ্টা আগে