প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে আজ বছরের প্রথম দিন শুরু হচ্ছে বই উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই। তবে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ঘরে ফিরতে হবে কিছুটা অপূর্ণতাকে সঙ্গী করে। কেননা, দেশের অনেক উপজেলায় এ দুই শ্রেণির সব বই পৌঁছায়নি।
আজ সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতায় এই উৎসবে উপস্থিত থাকবেন না মন্ত্রী ও সংসদ সদস্যরা। এবার বই উৎসবে প্রধান অতিথি থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হবে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর শিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রী সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় মাধ্যমিক স্তরে বই উৎসব হবে না।
রোববার বছরের শেষ দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে নতুন বই দিয়ে আসছে সরকার। তবে প্রতিবারই অভিযোগ ওঠে নিম্নমানের বই সরবরাহের। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বছরের জন্য প্রাথমিকে ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরে সাড়ে ২১ কোটির বেশি বই ছাপানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, অষ্টম ও নবম শ্রেণির তিনটি বই ছাপানোর কাজ এখনো শেষ হয়নি। এমনকি ছাপা হলেও পরিবহনসংক্রান্ত জটিলতায় বেশ কিছু উপজেলায় এ দুই শ্রেণির সব বই পৌঁছানো সম্ভব হয়নি।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
১১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
১২ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে