রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯: ২৪
রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ এবং সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সেলিম হোসেন। ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভুতভাবে জনবল নিয়োগ দিয়ে বেতন ভাতাদি বাবদ দুই বছরে সরকারের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ১০৯ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- রুয়েটের সাবেক উপাচার্য ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ এবং সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ড. সেলিম হোসেন।

জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়েরের অনুমোদন দেওয়ার পর বুধবার মামলাটি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, `পারস্পরিক যোগসাজশে অসৎ অভিপ্রায়ে নিজেরা লাভবান হয়ে অন্যদেরকে লাভবান করার জন্য অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লিখিত পরীক্ষায় কম নম্বরপ্রাপ্ত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর প্রদান করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ৬ জন সেকশন অফিসারের স্থলে ১৩ জনকে নিয়োগ প্রদান, জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগের অনুমোদন ও শূন্য পদ না থাকা সত্ত্বেও সহকারী লাইব্রেরিয়ান পদের বিপরীতে জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগ প্রদান, পিএ টু ভিসি/ডিরেকটর পদে ২ জনকে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ৩ জনকে নিয়োগ প্রদান, ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জনকে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ২ জনকে নিয়োগ প্রদান, মালি পদে ৩ জনকে নিয়োগ প্রদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ৭ জনকে নিয়োগ প্রদান, ড্রাইভার পদে ১ জনকে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ৩ জনকে নিয়োগ প্রদান এবং সহকারী কুক পদে ৩ জনকে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ৫ জনকে নিয়োগ প্রদান করা হয়।

অতিরিক্ত নিয়োগপ্রাপ্তদের ২০২১ সালের জুন মাস হতে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বেতন ভাতাদি বাবদ সরকারের মোট ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ১০৯ টাকা আর্থিক ক্ষতিসাধন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে দুদকের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, রুয়েটের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম সেখের মেয়াদকালে ১৩৫ জন নিয়োগেই কমবেশি অনিয়ম হয়েছে। তবে তার মধ্যে ১৭ জনের নিয়োগ নিয়ে মামলা করা হয়েছে। এই নিয়োগে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিক সুবিধাগ্রহণসহ নানা বিষয়ে অনুসন্ধান শেষে গত সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমদন মেলে। এর পরিপ্রেক্ষিতে আমি নিজেই বাদী হয়ে মামলাটি করেছি।

মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলেও জানান দুদকের এই উর্ধ্বতন কর্মকর্তা।

অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই চার বছরের জন্য রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। এরপর বিভিন্ন সময়ে তিনি ১৩৫ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারি নিয়োগ দেন। ২০২১ সালের ৪ মে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় এসব নিয়োগ অনুমোদন ও বৈধ করা হয়। তবে এসব নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগ বিধি-বিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠে। এর মধ্যে সাবেক ভিসি নিজের কয়েকজন আত্মীয় স্বজনকেও নিয়োগ দেন নিয়োগ বিধি লঙ্ঘন করে, যারা নিয়োগ পাওয়ার যোগ্য ছিল না।

এ বিষয়ে রুয়েটের সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, দুদকের মামলার বিষয়ে কিছু জানা নেই। আর নিয়োগে কোনো অনিয়মও হয়নি। তবে মামলা হলে আইনগতভাবে তা মোকাবেলা করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৫ ঘণ্টা আগে

চীন সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশ-মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের

মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরত আনা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা

৬ ঘণ্টা আগে