ঢাবি প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস এবং রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা জামায়াত-শিবিরের “সহিংস ও প্রতিক্রিয়াশীল রাজনীতির” নিন্দা জানান এবং আজহারের মুক্তিকে “বিচার বিভাগের স্বাধীনতার আড়ালে দায় এড়ানোর প্রয়াস” বলে উল্লেখ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভসহ সংগঠন দুটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
ছাত্র ইউনিয়নের মাহির রেজা বলেন, “যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামকে কী প্রক্রিয়ায় খালাস দেওয়া হলো, তা পরিষ্কার নয়। এটি এক ধরনের ন্যায়বিচারকে ধোঁয়াচ্ছন্ন করার চেষ্টা।”
ছাত্র ফ্রন্টের সুহাইল আহমেদ অভিযোগ করেন, ফেসবুকে আজহারকে রাজাকার উল্লেখ করে পোস্ট দেওয়ায় তাদের এক নেতা বিশ্বজিৎ নন্দীকে শিবিরকর্মীরা হেনস্তা করে এবং পুলিশ তাকে ক্ষমা চাইতে চাপ দেয়।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, “আজহার আলবদর বাহিনীর প্রধান ছিলেন। একাত্তরের এই অপরাধীকে মুক্তি দেওয়ার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি।”
সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসিতে ফিরে আসে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে’, ‘একাত্তরের ঘাতকদের বিচার চাই’—ইত্যাদি স্লোগান দেন।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব
৫ ঘণ্টা আগে
ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’
৫ ঘণ্টা আগে
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে