বাসস

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩টি শূন্যপদের মধ্যে ৬৬৮টি পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রভাষক পদে বাংলা বিভাগে ৬১ জন, ইংরেজিতে ৫০, রাষ্ট্রবিজ্ঞানে ৫৫, দর্শনে ৩০, অর্থনীতিতে ৪০, প্রাণিবিদ্যায় ১৫, ইতিহাসে ৩০, সমাজকল্যাণে ২৫, রসায়নে ৩০, ইসলামী শিক্ষায় ১৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২, পদার্থবিদ্যায় ২৫, উদ্ভিদবিদ্যায় ২৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া সমাজবিজ্ঞানে ১৫ জন, গণিতে ৩০, ভূগোলে ১৬, হিসাববিজ্ঞানে ৩০, মার্কেটিংয়ে ১০, ব্যবস্থাপনায় ৩২, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২০, মনোবিজ্ঞানে ১০, কৃষিবিজ্ঞানে ৫, পরিসংখ্যানে ১৫, সংস্কৃতে ৫, গার্হস্থ্য অর্থনীতিতে ৬, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৫ এবং খাদ্য ও পুষ্টি বিভাগের জন্য দুজনকে ক্যাডার পদে নিয়োগে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে থাকা শূন্যপদে ১৩ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে প্রভাষক পদে ভূগোলে ২ জন, শিক্ষায় ৬ জন, অর্থনীতিতে ২ জন, ইংরেজিতে ২ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে ৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়।
পিএসসি সূত্র জানায়, সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে শিক্ষা ক্যাডার নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এ বিসিএসে অনলাইনে আবেদন নেয়া হয়। এতে আবেদন করেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন। গত ১০ অক্টোবর ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। বাকি ১ লাখ ৩৬ হাজার ৮২ জন প্রার্থী এ বিসিএসে আবেদন করেও অংশ নেননি। অর্থাৎ, আবেদন করেও পরীক্ষায় অংশ না নেয়া হার প্রায় ৪১ শতাংশ।
ছয় কর্মদিবসের মধ্যে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১ হাজার ২১৯ জন। তাদের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ২ নভেম্বর। অতি স্বল্প সময়ে মৌখিক পরীক্ষা নিয়ে বিশেষ এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে হিসাব করলে প্রায় তিনমাসের মধ্যেই ৪৯তম বিসিএস শেষ করেছে পিএসসি।

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।
৪ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ
৫ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্
৫ ঘণ্টা আগে
মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।
১৫ ঘণ্টা আগে