ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের হাতে একটি নির্দিষ্ট তালিকা তুলে দেওয়া হচ্ছে, যেখানে শিবির সমর্থিত প্রার্থীদের নাম উল্লেখ রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে উমামা এ অভিযোগ করেন। পোস্টে তিনি দুটি লিফলেটের ছবি প্রকাশ করে বলেন, ‘এই তালিকাগুলো একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি হল সংসদের। উভয় তালিকাতেই শিবিরের সমর্থিত প্রার্থীদের নাম রয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। এক পাশে রয়েছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীদের নাম, আর অন্য পাশে হলে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তালিকা। গুঞ্জন রয়েছে, এই তালিকাগুলো পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়ানো রয়েছে।’
উমামার দাবি, এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
১৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
১৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
১৮ ঘণ্টা আগে